১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চাঁদাবাজদের পুলিশে দিলে পুরস্কারের ঘোষণা নবনির্বাচিত এমপির

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১২:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজার-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে তাৎক্ষণিকভাবে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, চাঁদাবাজদের ধরিয়ে দিলে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি লেখেন, আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজি করে সঙ্গে সঙ্গে পুলিশে দিন। সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনদের ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চাঁদাবাজির বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থানকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জানা গেছে, লুৎফুর রহমান কাজল নির্বাচনী প্রচারণাকালেও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নির্বাচিত হওয়ার পরপরই এ বিষয়ে তাঁর প্রকাশ্য হুঁশিয়ারিকে রাজনৈতিক বিশ্লেষকেরা তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। লুৎফুর রহমান কাজল তাঁর প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুরকে ২০ হাজার ২৬৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে এই আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের পুলিশে দিলে পুরস্কারের ঘোষণা নবনির্বাচিত এমপির

আপডেট সময় ১২:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬