০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বগুড়ায় জ্বালানি তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বগুড়ায় তীব্র জ্বালানি সংকটের মুখে পেট্রোল পাম্পগুলোতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহকের কাছে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি সামাল দিতে এবং শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হবে। একই সঙ্গে পাম্পগুলোতে তেল নিতে আসা ক্রেতাদের নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে, যাতে একই ব্যক্তি বারবার তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া জেলায়  ৭৮টি তেলের পাম্প রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত কয়েক দিন ধরে জেলায় তীব্র সংকট দেখা দেয়। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ রাখতে বাধ্য হন মালিকেরা।

রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, সংকটের শুরুতে মজুত শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে বর্তমানে তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে। দ্রুতই জেলার সব ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল পৌঁছে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় জ্বালানি তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ

আপডেট সময় ০১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬