১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৯:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নেওয়ার পথে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। তবে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী নিরাপদ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি পিকআপ ভ্যান হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ি এলাকায় পৌঁছালে গাড়ির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহত হন আনসার সদস্য সেফালি বেগম, আরিফ মিয়া ও মাসুদা বেগম। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, “বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম সুরক্ষিত রয়েছে এবং সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনী সরঞ্জামসহ পিকআপ ভ্যান খাদে, আহত ৩

আপডেট সময় ০৯:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬