ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে
- আপডেট সময় ০২:৩৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে। টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।













