৪ এপিবিএন, বগুড়া “সাইবার ক্রাইম সেল” কর্তৃক আগস্ট/২০২৬ মাসে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর
- আপডেট সময় ০৩:১৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
অদ্য ১০/০৯/২০২৬ খ্রি. বেলা ১১.৩০ ঘটিকায় ৪ এপিবিএন, বগুড়ার মাননীয় অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শহীদ আবু সরোয়ার মহোদয়ের নির্দেশনা মোতাবেক “সাইবার ক্রাইম সেল” কর্তৃক আগস্ট/২০২৬ মাসে উদ্ধারকৃত ৭০ (সত্তর) টি বিভিন্ন ব্রান্ডের হারানো মোবাইল ফোন যার মূল্য ১৩,৯৩,৪৮১/- টাকা এবং নগদ ও বিকাশে প্রতাারনার মাধ্যমে হাতিয়ে নেওয়া ০৫ টি ঘটনায় উদ্ধারকৃত মোট ৫৭,২৩০/-টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মধুসুদন রায়,অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাসির উদ্দীন মন্ডল সহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাগণ। প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফোন ফিরে ও অর্থ পেয়ে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গত আগস্ট/২০২৬ মাসে মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার ছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম অত্র সেল কর্তৃক সম্পন্ন হয়। তারমধ্যে ০২ জন নিখোঁজ ভিকটিম উদ্ধারে সহায়তা, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, ফেসবুক হ্যাকিং, ইমো হ্যাকিং ও সাইবার বুলিং এর মত গুরুত্বপূর্ণ ঘটনারও সমাধান উল্লেখযোগ্য।
৪ এপিবিএন, বগুড়া সাইবার ক্রাইম সেলের হট লাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর- ০১৩২০-১৯০২০৬ এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।
★সাইবার ক্রাইম সংক্রান্ত সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ৪ এপিবিএন, বগুড়া “সাইবার ক্রাইম সেল”।











