১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভালুকায় ভোটগ্রহণ চলাকালে এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ, কেন্দ্র ছাড়ার হুমকি

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে উপজেলার রাজৈ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এক এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছেন ভুক্তভোগী এজেন্ট।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কনক মধ্যরাজৈ বালিকা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এজেন্ট কনক অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করেন তিনি। এর কিছুক্ষণ পর তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে। কলটি ছিল তার ছেলের ব্যবহৃত নম্বর থেকে। কনক বলেন, “আমি কেন্দ্রে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের নম্বর থেকে কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কয়েকজন হুমকি দিয়ে বলে—আমি যেন সঙ্গে সঙ্গে কেন্দ্র ছেড়ে চলে যাই। যদি কেন্দ্র না ছাড়ি, তাহলে আমার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে আমি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসি। এরপর থেকে ছেলের নম্বরে একাধিকবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না। তিনি আরও জানান, কারা বা কোন পক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে এ ঘটনার পর কেন্দ্র ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন বলে তারা জানান।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে জানায়নি। তবে আপনাদের মাধ্যমে জানার পরপরই আমরা খোঁজ নিতে শুরু করেছি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভালুকায় ভোটগ্রহণ চলাকালে এজেন্টের ছেলেকে অপহরণের অভিযোগ, কেন্দ্র ছাড়ার হুমকি

আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬