০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ১০:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৪টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টার হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েও আপনারা দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের দেশ গড়ার পালা।”
নির্বাচনের পরে দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান।
ট্যাগস :
















