০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিভাগীয় শহর রাজশাহী থেকে *নেসকো* সরিয়ে নেয়া হচ্ছে বগুড়ায় ,বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১২:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাজশাহী থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি আধা-সরকারি (ডিও) চিঠির প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রণালয় ইতোমধ্যে এই স্থানান্তর প্রক্রিয়ার সম্ভাব্যতা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজশাহীর সাধারণ মানুষ, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৬ ফেব্রুয়ারি। যখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (যিনি বগুড়া-২ আসনের সংসদ সদস্য) বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে একটি ডিও লেটার পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন যে, নেসকোর কর্মপরিধি পঞ্চগড় থেকে পাবনা পর্যন্ত বিস্তৃত হওয়ায় রাজশাহী থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের গ্রাহক ও দাপ্তরিক কাজগুলো সময়মতো সম্পন্ন করা যাচ্ছে না বলে তিনি দাবি করেন।

ভৌগোলিক অবস্থান বিবেচনায় বগুড়া যেহেতু রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি স্থানে অবস্থিত, তাই প্রশাসনিক গতিশীলতা বাড়াতে সদরদপ্তরটি সেখানে সরিয়ে নেওয়া যৌক্তিক বলে তিনি মত দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিভাগীয় শহর রাজশাহী থেকে *নেসকো* সরিয়ে নেয়া হচ্ছে বগুড়ায় ,বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি

আপডেট সময় ১২:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬