০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বগুড়ায় ইজিবাইকসহ চালক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৫:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা এর বুড়িগঞ্জ এলাকায় এক ইজিবাইক চালক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল বা সন্ধ্যার কিছু আগে থেকে পিরব টু বুড়িগঞ্জ সড়ক এলাকায় ইজিবাইকসহ তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ ব্যক্তির নাম মোঃ মিলন সরকার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ব্যক্তির বাড়ি বুড়িগঞ্জ ইউনিয়নের জামুর সরকার পাড়া এলাকায়। ঘটনার পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ ব্যক্তির ভাগিনা মোঃ সোহেল রানা জানান, “আমরা অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু এখনো কোনো তথ্য পাইনি। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।”
যোগাযোগ:
মোঃ সোহেল রানা (নিখোঁজ ব্যক্তির ভাগিনা)
মোবাইল: ০১৮৭০৬৫৬৩১০
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় ইজিবাইকসহ চালক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

আপডেট সময় ০৫:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬