০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নাটোর জেলার ৩ ইয়াবা ব্যবসায়ী ৬৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ: র্যাব-১২ গ্রেফতার করেছে
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ০৩:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে নাটোর জেলার সিংড়া থানার কচুয়া গ্রাম থেকে ৬৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।
সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে, নাটোর জেলার সিংড়া থানার ১নং শুকাশ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুয়া গ্রামে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, গত শুক্রবার (১৩ মার্চ) বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক নাটোর জেলার সিংড়া থানার ১নং শুকাশ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুয়া গ্রামের মোঃ ফয়েজ প্রামানিক এর বাড়িতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্তগণ মোঃ রবিন প্রামানিক (৩৫), পিতা মোঃ ফয়েজ প্রামানিক, সাং- কচুয়া, পোঃ জয়কুড়ি, থানা-সিংড়া, জেলা-নাটোর। মোঃ শামীম রেজা (২৮), পিতা মোঃ নজরুল ইসলাম, সাং-খিরপওতা, পোঃ জয়কুড়ি, থানা-সিংড়া, জেলা-নাটোর। মোঃ জাকিরুল ইসলাম (৪০), পিতা মৃত আব্দুল হামিদ, সাং-পিপলশোন, পোঃ জয়কুড়ি, থানা-সিংড়া, জেলা-নাটোরগনকে ৬৮ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ৩টি স্মার্ট মোবাইল ও ৪টি ৪টি সিম জব্দ করা হয়।
।

আটককৃত অভিযুক্তগনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
ট্যাগস :















