০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বগুড়া ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৩:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

বগুড়া ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাট সদরের শিবেরিকুটি এলাকার মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ মোশারফ হোসেন (২৪) ও বগুড়া সদরের আকাশতারা (সাবগ্রাম) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ ইউনুছ মন্ডল (৩২)।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকায় আলমগীরের মোড় হতে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে, আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনে আধাপাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামিদের ব্যবহৃত ১টি পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো ল-৪৭-১৭৩৩) এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়া ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫