০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার ভাই ফারুক হোসেন জানান পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে উপজেলার লতিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফরিদ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন। গত বছর ৫ই আগস্টের পর তিনি দেশে ফিরে একটি ইটভাটার ব্যবসার সাথে জরিত ছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি মামলা চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে ফরিদ সরকারকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা স্থানীয় কাশেমের এর ইটভাটায় ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মেম্বার আসাদুজ্জামান সবুজের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বড় ভাই মো. ফারুক হোসেন মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিথ্যা ঘোষণা করে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ জানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫