০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে নদীর কালিতলা মহাশ্মশান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু আগে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহে কোনো দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :
















