বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় ০৫:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
বগুড়া-৬ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিএনপি) মনোনীত প্রার্থী তারেক রহমানের প্রতীক “ধানের শীষ”-এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় প্রচারণার প্রথম দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নির্বাচনী এজেন্ট মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আবু নাসের।
এসময় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানকে বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করা হবে। দেশের মধ্যে সর্বোচ্চ পেয়ে এদেশের প্রধানমন্ত্রী হবে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। দেশের মানুষকে উন্নয়নের নামে শুধু স্বপ্ন দেখিয়েছে। আর দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদশালী হয়েছে। তাইতো জুলাই আন্দোলনের আগেই ফ্যাসিস্ট সরকারের লোকজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বগুড়ার সন্তান তারেক রহমান, তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছেন। দেশের লক্ষ জনতা তাকে বরণ করেছে। আমরা তাকে পেয়েছি। সর্বোচ্চ ভোটে তাকে আমরা নির্বাচিত করব।
প্রচারণাকালে এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।


















