১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জুলাই যোদ্ধা শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়ায় জেলা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

জুলাই যোদ্ধা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বগুড়া জেলা ছাত্রদল।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় বগুড়ায় জুলাই শহীদ শাকিল হাসান মানিক, শহীদ সাব্বির মোল্লা ও শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারত করে জেলা ছাত্রদল। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই যোদ্ধা শহীদদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই ছাত্রদল আগামীর আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুলাই যোদ্ধা শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে বগুড়ায় জেলা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় ১১:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬