০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ কারবারি আটক

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০২:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১,৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। আটককৃত তিনজনই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।

সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটককৃতদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ কারবারি আটক

আপডেট সময় ০২:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬