০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৩:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবকে কেন্দ্র করে ধস্তাধস্তি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তিনি কলেজের মূল ফটকে পৌঁছালে একদল শিক্ষার্থী ও বহিরাগত যুবক তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

একই অনুষ্ঠানে আজ ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসেরও আসার কথা ছিল। তবে তার পৌঁছানোর আগেই অনুষ্ঠান পরিচালনার জন্য তৈরি করা বিশালাকার মঞ্চটি শিক্ষার্থীদের ধস্তাধস্তির কারণে ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে যাওয়ায় এবং ডিম নিক্ষেপের ঘটনায় অনুষ্ঠানস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এনসিপি নেতাদের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা। অন্যদিকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের একাংশের দাবি, রাজনৈতিক প্রচারণাকে কেন্দ্র করে কলেজে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় তারা ক্ষুব্ধ ছিলেন।

ঘটনার পর পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

আপডেট সময় ০৩:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬