১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বগুড়ার আলোচিত মতিন-তুফান সরকারের ভাই সোহাগ হাজী গ্রেফতার
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ০৩:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তপ্রাপ্ত আসামী মোঃ সোহাগ সরকার (৪৫) কে, বগুড়া পৌরসভা ৪ নং ওয়ার্ড চক সূত্রাপুর, চামড়ার গোডাউন এলাকা থেকে গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে পারে যে, বগুড়া সদর থানার মামলা নং-৭৭ তারিখ ২২/১০/২০২৫ ধারা-১৪৩/১৪৭/৩২৩/৩২৬/৩০৭/১১৪/১০৯ দঃ বিঃ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন এর ৩/৫/৬ তদন্তপ্রাপ্ত আসামী মোঃ সোহাগ সরকার (৪৫), পিতা মোঃ মজিবর রহমান, সাং চক সুত্রাপুর ৪নং ওয়ার্ড। গ্রেফতার এড়াতে বগুড়া চকসুত্রাপুর ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত সোমবার (২৬ জানুয়ারী) ভোর আনুমানিক ৪ টার সময় র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল উক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তপ্রাপ্ত সন্দিগ্ধ আসামীকে নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
ট্যাগস :
















