১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আদমদীঘিতে শয়নঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বগুড়ার আদমদীঘিতে শয়নঘর থেকে ফাত্তা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড় জিনুইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাত্তা বেগম ওই গ্রামের মোহাম্মদ মোমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাত্তা বেগমের লাশ ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের ঝগড়ার পর স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে একাই ঘুমান ফাত্তা বেগম। অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে কোথাও পাওয়া যাচ্ছে না।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আদমদীঘিতে শয়নঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় ১১:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬