১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ডাকাতি মামলার আসামী ডাকাত দলের সর্দার আশরাফ খা বগুড়ায় গ্রেফতার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১০:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

গত ২০ জানুয়ারি মামলার বাদি রুহুল আমীন (২৯), পিতা সওকত আলী মোড়ল, সাং-গনেশপুর, থানা-পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা এর বসত বাড়িতে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের ডাকাত দল তাদের হাতে থাকা দা, লোহার রড, শাবল ও চাকু সহ ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাতরা বাদির পিতা-মাতার হাত বেঁধে খুন জখম সহ বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে নগদ ২,১০,০০,০০০/- (দুই কোটি দশ লক্ষ) টাকা লুট করে নিয়ে চলে যায়। পরবর্তীতে রুহুল আমীন (২৯) বাদী হয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় একটি ডাকাতী মামলা দায়ের করেন। মামলা নং-০৯ তারিখঃ ২৩ জানুয়ারি ২০২৬ ইং ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিতিত্তে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ অজ্ঞাতনামা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লিখিত মামলার তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্ত মোঃ আশরাফ খা (৫০) গ্রেফতার এড়ানোর জন্য বগুড়া দুপচাঁচিয়া উপজেলা আলতাফনগর এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, বুধবার (৪ ফেরুয়ারী) রাত আনুমানিক ১ টার সময় সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্ত মোঃ আশরাফ খা (৫০) পিতা মৃত আনার খা, সাং-শিবপুর, থানা-তালা, জেলা- সাতক্ষীরাকে ১ টি এ্যন্ড্রয়েড মোবাইল ও ০১টি বাটন মোবাইল এবং নগদ ৬২,৬৬০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত অভিযুক্ত´কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ডাকাতি মামলার আসামী ডাকাত দলের সর্দার আশরাফ খা বগুড়ায় গ্রেফতার

আপডেট সময় ১০:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬