১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
সোয়া লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী তারেক রহমান
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ১২:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
বগুড়া-৬ ( সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি। সোয়া লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে আবু নুমান মো: মামুনুর রশিদ ২ হাজার ৫০৮, বাসদের দিলরুবা নুরী মই প্রতীকে ২৭৬ ভোট এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে ২৭৬ ভোট পেয়েছেন।
বগুড়া-৬ আসনে মোট কেন্দ্র ১৫০টি মোট ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৩ শতাংশ।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি। বগুড়ার মানুষ যখনই সুষ্ঠু নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন তখনি বিএনপির প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মাটির সন্তান। বগুড়ার মানুষ বিএনপিকে হৃদয়ে ধারণ করে, যার প্রমাণ বিপুল ভোটে তারেক রহমানের বিজয়।
ট্যাগস :


















