১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১০:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী (হাতপাখা প্রতীক) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম (লাঙ্গল প্রতীক)।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, আসনের ১১৮টি কেন্দ্রের মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৯৬টি।

এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহজাহান আলী পেয়েছেন ১,৭৭১ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শাহিনুল ইসলাম পেয়েছেন ১,৪৭৫ ভোট।

নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ (অর্থাৎ আট ভাগের এক ভাগ) ভোট পাওয়া প্রয়োজন।

উল্লিখিত দুই প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় ১০:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬