১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সেনাবাহিনীর অভিযানে হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও মাদক

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১২:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
বগুড়া শহরের পুরাতন বগুড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
সোমবার বগুড়া আর্মি ক্যাম্পে প্রাপ্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল পুরাতন বগুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ মেহেদী হাসান মীম (২৫), মোঃ নয়ন মন্ডল (২৫) এবং মোঃ রোকন ইসলাম জাফর (২৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাং দীর্ঘদিন ধরে পুরাতন বগুড়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এর আগে হাতকাটা সৌরভ সেনাবাহিনীর আরেকটি অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে পাবনা কারাগারে আটক রয়েছে। গ্রেফতারকৃত অন্য সদস্যরাও হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।

এ বিষয়ে সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সামগ্রীসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা করছেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সেনাবাহিনীর অভিযানে হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র ও মাদক

আপডেট সময় ১২:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬