১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বগুড়ার আদমদীঘি উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ১২:১৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
বগুড়ার আদমদীঘি উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার করে তাদের উভয়কে ১২ মাস ও ১৮ মাস করে জেল দেয়া হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, আদমদীঘি উপজেলার ধুলাতইর গ্রামের পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও একই উপজেলা উপর পোওতা গ্রামের পিতা মোঃ তোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ আল আমিন (২৪)।
ডিএনসি,বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ২ জন আসামীকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ১২ মাস ও আর ১ জনকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
( বিঃদ্রঃ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আলামত ধ্বংস করেন)
ট্যাগস :
















