আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা, গাঁজা উদ্ধার
- আপডেট সময় ১২:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
বগুড়ার আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ও তাদের নিকট থেকে উদ্ধার হওয়া ২০০ গ্রাম গাঁজা ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আদেশ দেন। দন্ড র্প্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ধুলাতইর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও উপড়পোওতা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার বিকেলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে বগুড়ার ডিএনসির একটি টিম আদমদীঘি বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করার পর ভ্রাম্যমান আদালত জাহাঙ্গীর আলমকে ১২ মাস ও আল আমিনকে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। ওইদিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
















