০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সময়ের সাথে পাল্লা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছে ইরান

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৩:১৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছে ইরান। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মধ্য ইসরায়েলের দুটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিরতিহীনভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। উপকূলীয় শহর তেলা আবিব ও হাইফা এলাকায় সবচেয়ে বেশি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের এই নতুন দফার হামলার মধ্যেই মধ্য ইসরায়েলে সরাসরি আঘাতের ঘটনা ঘটেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সময়ের সাথে পাল্লা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছে ইরান

আপডেট সময় ০৩:১৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬