০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বগুড়ায় কলেজ ছাত্রী শান্তনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১২:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
বগুড়ার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ায় বাসা থেকে কলেজ ছাত্রী শান্তনা আক্তার (১৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার মোঃ শফিকুল ইসলামের কন্যা মোছাঃ শান্তনা আক্তার।
শাজাহানপুর উপজেলা কামারপাড়া পূর্বপাড়া গ্রামের স্থানীয় ওয়াইএমসিএ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার বিকেলে ইফতারের আগ মুহূর্তে পরিবারের সদস্যরা তাকে নিজ কক্ষে দেখতে না পেয়ে খোঁজা খুঁজী শুরু করে। তার শয়নঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে, ডাকাডাকি করেও সাড়া না পেয়ে, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সান্তনা আক্তার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। পরে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
পারিবারিক কলহের জেরে, শান্তনা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে, মরদেহটি ময়না তদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে, পুলিশ সূত্রে জানা যায়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় কলেজ ছাত্রী শান্তনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬