বগুড়ায় সন্ত্রাসী হামলায় জিয়া সাইবার ফোর্স নেতা শাহীন আলম গুরুতর আহত,দোষীদের শাস্তির দাবি
- আপডেট সময় ০২:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
বগুড়ার বনানী বেজোরা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জিয়া সাইবার ফোর্স (ZCF) বগুড়া জেলা শাখার শিল্প বিষয়ক সম্পাদক শাহীন আলম।
সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ এলাকায় অবস্থানকালে চিহ্নিত সন্ত্রাসীদের একটি দল আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়, এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সংগঠনের নেতাকর্মীরা। তারা হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, শাহীন আলম জিয়া সাইবার ফোর্সের জেলা পর্যায়ের একজন সক্রিয় নেতা এবং বগুড়া মোমেনা অনলাইন রক্তদান সংগঠনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছে তার পরিবার বর্গ।












