০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বগুড়ায় মসলার দোকানে ধানের তুষ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৫:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মঙ্গলবার সকাল ১০ টা থেকে সকাল দুপুর ২ টা পর্যন্ত বগুড়া ফতেহ আলী বাজারের ছাতা পট্টির গলিতে ভোক্তা অধিদপ্তর, বগুড়া, র‍্যাব-১২ ও পুলিশের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে দোলন নামের একটি খুচরা মসলা বিক্রয়ের দোকানে “এক বস্তা ধানের তুষ ও এক বস্তা পঁচা ও নিম্নমানের মরিচ” সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
এছাড়াও বগুড়া হলুদ মিলে মৌরী হলুদ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সাথে মিশ্রণ করার জন্য সংরক্ষণ করতে দেখা যায়।
এসকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত দোলন মসলার মিলকের ৫০ হাজার টাকা ও বগুড়া হলুদ মিলকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় মসলার দোকানে ধানের তুষ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬