০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৬:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি করেন রিয়া মনি। একই মামলার অপর আসামি আহসান হাবিব সেলিমকেও খুঁজছে পুলিশ।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য তাদের জামিন বাতিলের আবেদন করা হয়, যা শুনানি শেষে আদালত মঞ্জুর করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দিলে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। এরপর ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকায় উভয় পরিবারের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান তারা। পরদিন ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় ০৬:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫