০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় কোর্টের প্রিজন ভ্যানে উঠানোর সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায় আসামী পুণরায় গ্রেফতার
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ০২:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
বগুড়ায় কোর্টের প্রিজন ভ্যানে উঠানোর সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায় আসামী মিরপুর পুণরায় গ্রেফতার
গত বৃহস্পতিবার বগুড়া সদর থানার ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ শাহিদ ওরফে মিরপুর (১৯), পিতা নুর আলম, সদর উপজেলা সাং সাবগ্রাম (চাঁন পাড়া), বগুড়াকে সদর থানা পুলিশ বিজ্ঞ আদালতে হাজির করে।
উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে শুনানি শেষে একই তারিখ বিকালে জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় সদর কোর্টের গেটের সামনে থেকে প্রিজন ভ্যানে উঠানোর সময় হ্যান্ডকাফ খুলে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
উক্ত আসামীকে পুণরায় গ্রেফতারের চেষ্টাকালে আজ শুক্রবার জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলা সাবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে পুণরায় গ্রেফতার করা হয়।
ট্যাগস :
















