বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের পাঠশালা চালু
- আপডেট সময় ০৪:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে এই যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।
কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
ইতিবাচক এই উদ্যোগে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন জেলা ছাত্রদলের এই শীর্ষ দুই নেতা।
পাঠশালা উদ্বোধনকালে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।


















