১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

২০১৭ সালে হামলার ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনুস। এসময় আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক

আপডেট সময় ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬