স্ত্রী-সন্তানসহ আগুনে পুড়ে মারা গেলেন ফজলে রাব্বী
- আপডেট সময় ১০:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কুমিল্লার বাসিন্দা কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান (৩)।
রাব্বীর বাবা কাজী খোরশেদুল আলম ও মা ফেরদৌস আরা ঘটনাস্থলে গিয়ে ছেলের, পুত্রবধূর এবং নাতীর মরদেহ দেখে মর্মাহত হন। রাব্বীর মা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন এবং সম্প্রতি দেবিদ্বার গার্লস হাইস্কুলে বদলি হয়েছেন।
ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হবে। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
এর আগে আজ সকাল ৮টার দিকে উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় আগুনের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সর্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
















