বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি- তারেক রহমান
- আপডেট সময় ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
মহাস্থান থেকে মোকামতলা পথসভায় লাখো মানুষের ঢল নেমেছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে। শুক্রবার বিকেল ৩টায় এমন দৃশ্য চোখেপড়ে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায়।
পথসভায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। মহান আল্লাহ সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিয়োজিত হতে পারি, এ জন্য সবার দোয়া চাই।
এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।





















