দুই দিনের সফরে বগুড়ায় আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
- আপডেট সময় ০৫:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
মীর শাহে আলম এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, দুই দিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন।
আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) তিনি বগুড়া জেলা এবং তাঁর নিজ সংসদীয় এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) উপজেলায় বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মতবিনিময় সভা ও সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে সফরসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
গণমাধ্যমকে এই বার্তাটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর পলিটিক্যাল প্রেস সেক্রেটারী মোঃ আতিকুর রহমান।
প্রতিমন্ত্রির এই সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
















