১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

‘আমার শুধু একটা মিরাকল লাগবে, সেটা হচ্ছে ভোট’

শাকিলা মাহবুব
  • আপডেট সময় ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরেসোরেই নিজের অবস্থান জানান দিয়েছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে সৌন্দর্যের লড়াইয়ে বেশ আলোচনায় তিনি। এমনকি ‘পিপলস চয়েস’ ভোটেও সবার উপরের দিকে তার নাম!
হাড্ডাহাড্ডি এই ভোটযুদ্ধে কখনো মিথিলা নম্বর ওয়ানে, আবার কখনো বা দ্বিতীয় অবস্থানে নেমে আসছেন। এ নিয়ে প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। এ অবস্থায় সবার উদ্দেশে থাইল্যান্ড থেকে একটি বার্তা দিয়েছেন এই মডেল।
দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়ে মিথিলা এক ভিডিও বার্তায় বলেন,“ভোট দেয়া কেউ বন্ধ করবেন না, বাংলাদেশ এখনো লড়ছে!”মিথিলা বলেন, “আমি মিস ইউনিভার্স এর মঞ্চে সবচেয়ে ভালো করার চেষ্টা করছি। যতোভাবে সম্ভব বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এখানে সবার খুব ভালো রেসপন্স পাচ্ছি। এখন শুধু আমার দেশের মানুষের থেকে একটা মিরাকল লাগবে, যে মিরাকলটা হলো ভোট। এটাই আমাদের শক্তি, এই শক্তিটাকে প্লিজ সবাই কাজে লাগান। ১৯ নভেম্বর পর্যন্ত দয়া করে সবাই বাংলাদেশকে ভোট করতে থাকুন।”এরআগে এক পোস্টে মিথিলা লিখেন,“বাংলাদেশ বারবার দুই নম্বরে এসে পড়ছে। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে আপনাদের সহযোগিতা এখন অপরিহার্য! পেজেন্ট পাওয়ারহাউজ দেশগুলো এখন কৌশল করে ভোট জমিয়ে রাখছে, কারণ তারা জানে, ১৯ নভেম্বর ডেডলাইনের আগে প্রতিটি ভোটই মূল্যবান। আমরা হয়তো পেজেন্ট পাওয়ারহাউজ নই, কিন্তু আমাদের প্রধান শক্তি হলো আমাদের জনসংখ্যা আর জন্মভূমির প্রতি আমাদের প্রবল দেশাত্মবোধ! যুদ্ধ এখনো শেষ হয়নি। ১৯ নভেম্বর পর্যন্ত আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তাই কোনোভাবেই ভোট দেওয়া বন্ধ করবেন না। আগামী ১৯শে নভেম্বর (ভোটিং ডেডলাইন) পর্যন্ত অবিরামভাবে বাংলাদেশকে ভোট দিয়ে যান।”
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে মিথিলার জন্য তুমুল ক্যাম্পেইন। দেশের শোবিজ অঙ্গনের তারকারা একে একে যুক্ত হচ্ছেন তার পাশে— জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন।

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘আমার শুধু একটা মিরাকল লাগবে, সেটা হচ্ছে ভোট’

আপডেট সময় ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫