১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় রাস্তায় শুয়ে থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০২:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া গ্রামে বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টায় স্থানীয়রা কম্বল গায়ে শুয়ে থাকা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
মৃত ব্যক্তির নাম হৃদয় (৩০)। বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে। পরিবার জানায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ২১ নভেম্বর ট্রেনে রাজশাহী যাওয়ার পথে বগুড়া রেল স্টেশনে নেমে পড়েন। রাত ৮টার দিকে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।
পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের আবেদনে আইনগত প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
















