১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিংড়ায় কলেজ শিক্ষক রেজাউল করিমকে গলা কেটে হত্যা, পাল্টা অগ্নিসংযোগে বৃদ্ধার মৃত্যু

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৬:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় দুর্বৃত্তদের হাতে কলেজ শিক্ষক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম (৫৩) নির্মমভাবে নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গলা কেটে হত্যা করা হয়।

ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। নিহতের স্বজনদের সঙ্গে জড়িতদের অভিযোগে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেজাউল করিম সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমারপাড়া এলাকায় রাস্তার পাশে রেজাউল করিমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেন। অগ্নিকাণ্ডে ওহাব আলীর মা ছাবিহা (৭৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আ স ম আব্দুন নূর জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে সব দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় কলেজ শিক্ষক রেজাউল করিমকে গলা কেটে হত্যা, পাল্টা অগ্নিসংযোগে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৬:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬