১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বগুড়ার সাবেক এমপি জিএম সিরাজ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

ভুল তথ্যের ওপর ভিত্তি করে একটি ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এক বিবৃতিতে জিএম সিরাজ বলেন, “আমি বাংলাদেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক। আমার বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ প্রচার অনভিপ্রেত।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ইলেকট্রনিক মাধ্যমটি পরবর্তীতে সংবাদটি প্রত্যাহার করেছে। তবে কিছু স্বার্থান্বেষী মহল সেই সংবাদ পুনরায় ডাউনলোড করে বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।

এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে জিএম সিরাজ বলেন, “কোনো ধরনের অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, সাবেক এমপি জিএম সিরাজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বগুড়ার সাবেক এমপি জিএম সিরাজ

আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬