০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্মার্ট কৃষি কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ডিবিএন প্রতিবেদক :
- আপডেট সময় ০৪:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
দেশের কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক দাম নিশ্চিত করার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ডের আদলে দ্রুত ‘স্মার্ট কৃষি কার্ড’ প্রকল্প শুরু করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের সরাসরি সহায়তা প্রদান এবং ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগস :
















