০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

অবহেলিত আমলটির নাম ইতেকাফ: আহমাদুল্লাহ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৫:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

রমজানের শেষ দশকের ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত আমল উল্লেখ করে আমলটিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইতেকাফের আমল করার আহ্বান জানান। ফেসবুক পোস্টে আহমাদুল্লাহ বলেন, যে আমলটি রসুল (সা.) জীবনে কখনো ছাড়েননি, সেই আমলটি অধিকাংশ মানুষ আমরা জীবনে একবারও করিনি। সেই অবহেলিত আমলটির নাম ইতেকাফ।

ওই পোস্টে কমেন্ট বক্সে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনোযোগ অত্যন্ত বিক্ষিপ্ত। ফেসবুকের রিলসের মতোই আমাদের ভাবনাগুলো ক্রমাগত দৌড়াতে থাকে। মনোযোগ দিয়ে কোনো লেখাপড়ার, কিংবা কোনো বিষয় নিয়ে ভাবার অবকাশ আমাদের হয় না।

শায়খ আহমাদুল্লাহ বলেন, এ কারণে দু রাকাত নামাজও পূর্ণ মনোযোগ দিয়ে খুব কম মানুষই আমরা পড়তে পারছি। এই চরম অস্থিরতা থেকে নিজেকে খুঁজে পেতে ইতিকাফ এক অনন্য মাধ্যম হতে পারে।

তিনি বলেন, ইতেকাফ এসব দুনিয়াবি ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত করে একান্তভাবে মহান আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ করে দেয়। এই ইবাদতটি মূলত নিজের গুনাহ, আখিরাত এবং মহান রবের সঙ্গে সম্পর্ক গভীরভাবে উপলব্ধির এমন সুযোগ, যা জীবনে খুব কমই আসে। সিয়াম যেমন আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়, ইতিকাফ তেমনি আমাদের আত্মাকে আল্লাহর ঘরে বেঁধে ফেলে আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যায়। এটি রাসূল (সা.)-এর এক গুরুত্বপূর্ণ সুন্নাত ও তার জীবন্ত আদর্শ, যা রমাদানের ইবাদতকে পূর্ণতা দান করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অবহেলিত আমলটির নাম ইতেকাফ: আহমাদুল্লাহ

আপডেট সময় ০৫:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬