০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৫:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির তিনজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাদের প্রতিক বরাদ্দ দেন।

বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাকে ধানের শীষ, জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলকে দাঁড়ি পাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদারকে ফুলকপি প্রতিক দেয়া হয়।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে জয়ের ব্যাপারে বিএনপি ও জামায়াত প্রার্থী আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, উপ নির্বাচনে বগুড়ার মানুষ ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লায় ভোট দিবে ইনশাআল্লাহ।

জেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী উন্নয়ন এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সমৃদ্ধ বগুড়া গড়তে চাই। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বগুড়া সদর উপজেলা বাসীকে উৎসব মুখর পরিবেশে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট সময় ০৫:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬