০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বগুড়ায় মুদিখানা দোকানের বকেয়া টাকা নিয়ে হামলার অভিযোগ

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Screenshot

বগুড়া সদর উপজেলার পূর্ব বগুড়ার কৈপাড়া এলাকায় মুদিখানা দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ সুজন মন্ডল (২৮)। অভিযোগ সূত্রে জানা যায়, সুজন মন্ডলের কৈপাড়া স্ট্যান্ডে একটি মুদিখানা দোকান রয়েছে। তার পাশেই অভিযুক্ত মোঃ সায়েদ বিন মশিউর (৩০)-এর একটি ফার্মেসি ব্যবসা আছে। তিনি দীর্ঘদিন ধরে সুজনের দোকান থেকে নগদ ও বাকিতে মালামাল ক্রয় করে আসছিলেন। গত তিন মাসে তার কাছে মোট ১৮ হাজার ২৪০ টাকা বকেয়া পড়ে।

বকেয়া টাকা চাইতে গেলে অভিযুক্ত নানা অজুহাতে সময়ক্ষেপণ করে এবং এক পর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো হুমকি-ধামকি দিতে থাকে।
গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একইদিন রাত ৮টার দিকে অপর অভিযুক্ত মোঃ বিদ্যুৎ (৫৫) দোকানে ঢুকে সুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি চড়-থাপ্পর মারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর রাত ৯টার দিকে সুজন তার বাবাকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের কাছে ঘটনার ব্যাখ্যা চাইতে গেলে, অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে তাদের দুজনকে কিল-ঘুষি, লাথি দিয়ে মারধর করে। এ সময় মোঃ বিদ্যুৎ একটি কাঠের বাটাম দিয়ে আঘাত করে বলে অভিযোগে বলা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভবিষ্যতে দোকান খুললে আরও মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে সুজন মন্ডল জানান, আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বগুড়া সদর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় মুদিখানা দোকানের বকেয়া টাকা নিয়ে হামলার অভিযোগ

আপডেট সময় ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬