০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বগুড়ায় নারীর অ-র্ধ-গ-লি-ত লা’শ উ’দ্ধা’র

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০১:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

বগুড়ার সোনাতলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রাম এলাকা থেকে  লাশটি উদ্ধার করা হয়।

সোনাতলা থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এর আগে ওই এলাকায় কোনও দুর্গন্ধ ছিল না বলে জানান তারা।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটির পরনের কাপড় দেখে নারী হিসেবে সনাক্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় নারীর অ-র্ধ-গ-লি-ত লা’শ উ’দ্ধা’র

আপডেট সময় ০১:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬