১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

ডিবিএন প্রতিবেদক :
  • আপডেট সময় ০৪:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বগুড়ায় পারিবারিক কলহে শিল্পী বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় নিহতের শোবার ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১ টার মধ্যে এ ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান।

নিহত শিল্পী বেগম(৩২)। তিনি ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। এ ঘটনার পর মিন্টু মিয়া পলাতক রয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মিন্টু মিয়া কোন কাজকর্ম করে না। আর বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দুপুরে যেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে৷

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক মিন্টুকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট সময় ০৪:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬